হলিউডের তারকাদের সম্মাননা অনুষ্ঠানে গাইবেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। আগামী ১৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গালা’। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা জন কার্পেন্টার, অভিনেতা কোলম্যান ডমিঙ্গো ও অভিনেত্রী চার্লিজ থেরনকে সম্মাননা জানানো হবে। সুইফটের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জমকালো আয়োজনটির সমাপ্তি ঘটবে।