মহালয়ায় সুজয়প্রসাদের কণ্ঠে শোনা যাবে ‘স্ত্রীর পত্র’

Share

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’-এর মৃণাল চরিত্রকে নতুন দৃষ্টিতে তুলে ধরবেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর মতে, মৃণাল শুধু নারীর প্রতিবাদের প্রতীক নয়, বরং সমগ্র মানবজাতির আত্মজাগরণের কণ্ঠস্বর।

পুরুষতান্ত্রিক সমাজের প্রচলিত নিয়মকে প্রশ্ন করা মৃণালের আত্মমর্যাদা, দৃঢ়তা ও আপসহীন মানসিকতা এই পরিবেশনায় বিশেষ গুরুত্ব পাবে। মহালয়াকে মানবতার অভ্যুদয়ের প্রতীক হিসেবেও দেখছেন সুজয়প্রসাদ।

আগামী ১০ অক্টোবর ‘দি কালচারাল ক্যাপিটাল’-এর ইউটিউব চ্যানেলে শোনা যাবে তাঁর কণ্ঠে ‘স্ত্রীর পত্র’।