ভুয়া ভিডিও নিয়ে বিপাকে, এনটিআরের শরণাপন্ন হলো পুলিশ!

Share

এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এবার বিতর্কে জড়ালেন ভারতের হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানান। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের ‘দেভারা’ ছবির জনপ্রিয় গান ‘ছুট্টামাল্লে’ ঘিরে বিকৃত এআই ভিডিও ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তারের ভুয়া ছবি তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করা হয়। ছবিটিকে ভুয়া বলে সতর্ক করে কমিশনার জানান, যাচাই না করে এমন কোনও ছবি শেয়ার করা উচিত নয়। পাশাপাশি জুনিয়র এনটিআরকে তাঁর অনুরাগীদের এ ধরনের কাজের বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। কমিশনারের বার্তার পর সংশ্লিষ্ট পেজটি পোস্ট মুছে ক্ষমা চেয়েছে। তবে এই ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি জুনিয়র এনটিআর।