সালমান খানকে আদালতের নোটিশ

Share

ষ্ণসার হরিণ শিকার মামলা ঘিরে নির্মিত ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ সিনেমার মুক্তি বন্ধের আবেদন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। প্রযোজক অমিত জানির আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান খানের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। প্রযোজকের দাবি, সিনেমাটির মুক্তি বন্ধের আবেদন শোনার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের ভৌগোলিক এখতিয়ার নেই। শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ এই নোটিশ জারি করে। আগামী ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। এর আগে সালমান অভিযোগ করেছিলেন, সিনেমাটিতে তাঁর ব্যক্তিগত জীবন ও আইনি প্রক্রিয়াকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা তাঁর ভাবমূর্তি ও নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবার আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় সিনেমাটিকে ঘিরে আইনি লড়াই নতুন মোড় নিল।