শরীর নিয়ে কটাক্ষ, নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

Share

মা হওয়ার পর শারীরিক গড়নে পরিবর্তন আসায় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এত দিন এ বিষয়ে নীরব থাকলেও এবার সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে ক্যাটরিনা বলেন, সামাজিক মাধ্যমের মন্তব্য যেন আত্মমর্যাদা ও নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। অভিনেত্রীর মতে, প্রতিটি সমালোচনাকে নির্দেশ হিসেবে গ্রহণ করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হয়। জীবনে উত্থান-পতন স্বাভাবিক, তাই নিজেকে অযথা চাপ না দিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হওয়ার পর থেকেই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এই অভিনেত্রী।