মানুষ তবুও গানেই ফেরে, গানেই ভেড়ে

Share

গান শুনতে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ঢল নেমেছিল হাজারো মানুষের। শনিবার (১০ অক্টোবর) ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্টে অংশ নিতে আশপাশের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন ভক্তরা। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও দেখা যায় মানুষের ভিড়। ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান জানান, দূর-দূরান্ত থেকে অনেক দর্শক এসেছিলেন। কেউ কেউ তাঁদের গানের লাইন লেখা প্ল্যাকার্ডও নিয়ে আসেন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠান শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে কিশোরগঞ্জে স্থানীয় আলেম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’-এর একটি কনসার্ট বাতিল হয়েছিল। ময়মনসিংহের এই আয়োজনের বিপুল উপস্থিতি আবারও দেখিয়েছে, সংগীতের প্রতি মানুষের আগ্রহ রয়েছে।