‘আমলনামা’য় অভিনয়ের জন্য ২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। এই অর্জনের জন্য পরিচালক রায়হান রাফীকে কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাফীর সঙ্গে ছবি পোস্ট করে তমা জানান, পরিচালকের সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি তাঁর চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর ওপর আস্থা রাখা, চরিত্র নিয়ে কাজের স্বাধীনতা দেওয়া এবং ‘আমলনামা’ নির্মাণে যুক্ত পুরো দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই অর্জন তাঁর হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে বলেও জানান তমা।