সিডনির রাস্তায় পুরোনো বন্ধুত্ব আর গানে মেতে উঠলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী। ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটির কয়েকটি লাইন গেয়ে শাবনূরকে স্মৃতিকাতর করে তোলেন রবি। মুহূর্তটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার স্মৃতি রোমন্থন করেন শাবনূর। মজার বিষয়, দুই তারকার জন্মদিনও একই দিনে। দীর্ঘদিন পর প্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা