বলিউড অভিনেতা অজয় দেবগনের ছোটবেলার খাবারের পছন্দ শুনলে অবাক হতে পারেন অনেকেই। গ্লুকোজ বিস্কুটের মাঝে সাদা মাখন দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে ভালোবাসেন তিনি। আরও মজার বিষয়, তাঁর দাদু ডিমের ভুর্জিতে দুই চামচ চিনি মিশিয়ে সামান্য দেশি ঘি দিয়ে রান্না করতেন। শেফ সঞ্জ্যোত কীরের অনুষ্ঠান ‘ইয়োর ফুড ল্যাব’-এ এক পুরোনো কথোপকথনে এসব স্মৃতি ভাগ করে নেন অজয়। তাঁর কাছে সাধারণ এই খাবারগুলো আজও ছোটবেলার বিশেষ স্মৃতির অংশ।