এন্ড্রু কিশোরের নামে যা চাইলেন কনক চাঁপা, বললেন সালমান শাহর অজানা গল্প

Share

কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি সংরক্ষণে রাজশাহীর কোনো একটি স্টেডিয়াম তার নামে করার দাবি জানিয়েছেন কনক চাঁপা। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে তিনি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন। কনক চাঁপা জানান, সালমান শাহ পেশাদার শিল্পীর মতো স্টুডিওতে এসে গান রেকর্ড করেছিলেন এবং তাকে কোনো ধরনের ভোগান্তিতে ফেলেননি। সিনেমায় সালমান শাহ মাত্র দুইবার প্লেব্যাক করেন, আর দুইবারই তার সহশিল্পী ছিলেন কনক চাঁপা।