চরম শত্রুতা থেকে হলিউডের দুই মহারথীর বন্ধুত্বের গল্প

Share

হলিউডের দুই জনপ্রিয় অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন ও আর্নল্ড শোয়ার্জনেগারের সম্পর্ক একসময় ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরা। ‘রকি’ ও ‘র‌্যাম্বো’খ্যাত স্ট্যালোনের সঙ্গে ‘টার্মিনেটর’ ও ‘প্রেডেটর’ তারকা আর্নল্ডের দ্বন্দ্ব আশি ও নব্বইয়ের দশকে বেশ আলোচিত ছিল। ক্যারিয়ারের শীর্ষ সময়ে একই ধরনের অ্যাকশন চরিত্রে অভিনয় করায় দুজনের মধ্যে প্রতিযোগিতা বাড়ে। তবে ১৯৯১ সালে ব্রুস উইলিস ও ডেমি মুরের সঙ্গে ‘প্ল্যানেট হলিউড’ রেস্তোরাঁ চেইনের উদ্যোগে যুক্ত হওয়ার পর তাঁদের সম্পর্কের বরফ গলতে শুরু করে। পরবর্তী সময়ে ‘দ্য এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। ২০২৩ সালের নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘আর্নল্ড’-এ স্ট্যালোন অ্যাকশন সিনেমার স্বর্ণযুগে আর্নল্ডের অবস্থান ও দক্ষতার প্রশংসা করেন। একসময়কার প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে তাঁদের বন্ধুত্ব এখন হলিউডের আলোচিত গল্পগুলোর একটি।