২৭ বছরের ক্যারিয়ারে দর্শকদের অফুরন্ত ভালোবাসার প্রতিদান আরও ভালো কাজের মাধ্যমে দিতে চান ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে তিনি জানান, বাংলা সিনেমাকে বিশ্বদরবারে আরও শক্ত অবস্থানে নেওয়াই তার স্বপ্ন। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সাফল্যের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে শাকিব বলেন, দর্শকদের ভালোবাসাই তাকে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানে সেরা নায়কের পুরস্কার পান শাকিব খান। ‘বরবাদ’ সেরা চলচ্চিত্র, রায়হান রাফি সেরা পরিচালক এবং তমা মির্জা সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে সাতটি বিভাগে ৩৭ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়।