রাশমিকার মিষ্টি অভ্যাস ফাঁস করলেন বিজয়, প্রতিদিন করেন যে কাজ

Share

দাম্পত্য জীবনের মিষ্টি অভ্যাসের কথা জানালেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি প্রাখর গুপ্তার পডকাস্ট ‘পিজিএক্স: র অ্যান্ড রিয়েল’-এ হাজির হয়ে নিজেদের সম্পর্ক ও ভালোবাসা প্রকাশের ধরন নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি।

বিজয় জানান, স্ত্রী রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেন। শুধু নিজেই ভালোবাসার কথা প্রকাশ করেন না, বিজয়কেও মনের অনুভূতি মুখে বলতে উৎসাহ দেন অভিনেত্রী। রাশমিকার মতে, সম্পর্ক দীর্ঘদিনের হলেও ভালোবাসা প্রকাশের ছোট ছোট অভ্যাস ধরে রাখা জরুরি। সকালে শুভেচ্ছা জানানো, সঙ্গীর খোঁজ নেওয়া কিংবা ভালোবাসার কথা বলা—এমন ছোট উদ্যোগই সম্পর্কে উষ্ণতা বজায় রাখে। অন্যদিকে, বিজয়ের মতে, গভীর অনুভূতি অনেক সময় আচরণেই প্রকাশ পায়। এই কথোপকথনে উঠে এসেছে, ভালোবাসার গভীরতা এক হলেও তা প্রকাশের ধরন দুজনের আলাদা হতে পারে।