ঢাকায় এক মঞ্চে গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট। এতে একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল। কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। আয়োজক অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে আয়োজিত ‘রক অ্যান রিদম’ সিরিজের এটি পঞ্চম আসর, যা রক ও মেটাল সংগীতপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়।