অভিনয়শিল্পীদের হজ ও ওমরাহ পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুক পোস্টে তিনি বলেন, কার ইবাদত কবুল হবে, তা নির্ধারণ করার অধিকার কারও নেই। ধর্মের দোহাই দিয়ে অন্যকে বিচার না করে নিজের চরিত্র, আচরণ ও আমল নিয়ে ভাবার আহ্বান জানান তিনি। তাঁর মন্তব্য, ‘আল্লাহ কারও ব্যক্তিগত সম্পত্তি নন।’ অন্যের ধর্মীয় বিশ্বাস ও ইবাদত নিয়ে কটূক্তি না করে প্রয়োজনে নীরব থাকা বা এড়িয়ে চলাই ভালো বলেও মনে করেন এই অভিনেত্রী।