সিদ্ধান্ত বদলে নাগাকেই কেন জীবনসঙ্গী করলেন শোভিতা?

Share

অভিনেতাদের সঙ্গে প্রেমে জড়াতে চান না—একসময় এমনটাই বলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। তবে সময় ও অভিজ্ঞতার সঙ্গে বদলেছে তাঁর সেই ধারণা। শেষ পর্যন্ত অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোভিতা জানান, মানুষের দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে বদলানো স্বাভাবিক। পুরোনো ধারণা আঁকড়ে না থেকে নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করতেই তিনি স্বচ্ছন্দ।