তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে

Share

নিউইয়র্কের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের ঘটনায় ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ইউনূসের শাসনামলে তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে।’ ১২ অক্টোবর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়ার পর ইউনূসকে দ্রুত সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।