বলিউড তারকা সালমান খানের ছোটবেলা থেকেই ভক্ত অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। শৈশবে ঘরে সালমানের ছবি টাঙিয়ে রাখতেন তিনি। ১৯৯৭-৯৮ সালের দিকে বাংলাদেশে সালমানের আসার খবর শুনে টিকিট কাটলেও অনুষ্ঠান বাতিল হওয়ায় হতাশ হন চাঁদনী। পরে সালমান ঢাকায় এসে শেরাটন হোটেলে উঠেছেন জানতে পেরে সেখানে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। সালমান তাঁকে অটোগ্রাফও দেন। প্রিয় তারকার সঙ্গে হ্যান্ডশেক করার পর টানা সাত দিন হাত ধোননি চাঁদনী। সম্প্রতি সালমানের সঙ্গে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে শৈশবের সেই স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।