অগোছালো স্বপ্ন – শুভ জিত দত্ত

Share

একটা ঘোর অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, বড্ড অসহায় লাগছিল সেদিন। এরপর থেকে যতটুকু কাজ করার সুযোগ হয়েছে সব ছিল অগোছালো। আমার কলম থেকে কবিতা কিংবা গল্প হয়ে ওঠেনি আর, সেই স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসে। চোখের জল মোছা শেষ করে উঠতে পারিনি, আমার গল্পগুলো এতটা অগোছালো ছিল না। ফুলের বাগানের মতো সাজানো গোছানো পরিপাটি এক সম্পর্ক ছিল। যেখানে কোনো তিক্ততা কিংবা অভিমান ঠাঁই পায়নি একবিন্দুও। একটা সময় এই অসহায় মানুষটার পাশে কেউ একজন ছিল সারাদিনের ক্লান্তি কিংবা কষ্ট ছাপ অনায়াসে মুছে দিতে। ভাবিনি আবার নতুন করে কখনো নিজেকে শুরু করতে পারব। আমার হতাশা যখন তোমায় ছেড়ে যায় কারণ ছিল, তখন একটা মানুষ হঠাৎ আমার জীবনে এল হতাশাগুলো দূর করে দিল তার প্রবেশে আমার জীবনে একের পর এক সুখের দেখা নিয়ে। পরিচয়টা তার সাথে আমার কোনো এক ভাইভা বোর্ডে তার আর আমার জীবনের গল্পগুলো যখন একে একে মিলতে শুরু করল। একটা সময় বন্ধুত্বের সূচনা হলো। তারপর ভাবিনি এই বন্ধুত্ব এতটা দূর অব্ধি যেতে পারে। সেই মানুষটার উৎসাহে আজ আমি এতটা দূর আসতে পেরেছি, সেদিন তুমি আমার কষ্টের দিনগুলোতে পাশে থাকতে পারলে না, তাই তুমি নতুন সংসারে যেমন ভালো আছ আমি তার থেকেও ভালো আছি। এখন আমি গল্প কবিতার সব লিখতে পারি, তোমাকে পেয়ে আমি এখন খুব গোছালো। যে মানুষটা আমার কষ্টের সময়গুলো সঙ্গী হতে পারল না সে আর যাই হোক আমাকে মন থেকে চায়নি কখনো। আমি এখন এই মানুষটাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন সাজায়, তাকে নিয়ে নতুন করে উড়তে শেখে।