অন্তর কথন – মাভিয়া আক্তার

Share

অন্তর কথন

মন চায়, আপনাকে নিয়ে লিখি, কবিতার প্রতিটি ছত্রে আপনার কথাগুলো ছড়িয়ে দিই সবার হৃদয়-পিঞ্জরে।
মনের গহিন ঘরে যত গল্প, যত কবিতা জমে আছে, সবটুকু নিয়ে লাল-নীল ফানুস উড়িয়ে দিই কল্পনার নীল আকাশে।
মনের ক্যানভাসে ভেসে ওঠে কত শত স্মৃতির ছবি, জীবনসংগ্রামে হার না মানা কত অজানা গল্পের প্রতিচ্ছবি।
সেই না-বলা কথাগুলো, সেই অদম্য পথচলার কাহিনি— সবটুকু শব্দের মালায় গেঁথে তুলে ধরতে চাই বিশ্বদরবারে।
যেন আপনার জীবনের প্রতিটি অধ্যায় ছুঁয়ে যায় অসংখ্য হৃদয়, আপনার গল্পে খুঁজে পায় কেউ বেঁচে থাকার নতুন প্রত্যয়।