পৃথিবীটা কেমন যেন হয়ে গেল,
কোথাও নেই শান্তির ছিঁটে ফোঁটা,
যেদিকে তাকাই শুধুই হাহাকার,
দীর্ঘশ্বাস, অস্বস্তি আর হতাশা।
তাই এই মন চায় ঘুরে আসি আমি
পৃথিবী ছেড়ে মঙ্গলে বা বুধে,
গিয়ে দেখি কী আছে সেখানে।
আমাদের পৃথিবীটা আজ বড় ক্লান্ত,
এখানের বাতাস হয়ে উঠেছে আজ বিষাক্ত।
তাই অবুঝ মন চায় পৃথিবী ছেড়ে
ঘুরে আসি আমি মঙ্গলে বা বুধ বা নেপচুনে
অথবা ঘুরে আসি শনি বা প্লোটনে।
সব জায়গা খুঁজে নিজের পছন্দের জায়গা খু্ঁজে নিতাম
আর পৃথিবী থেকে নিয়ে যেতাম
কিছু পাখি কিছু ফুল
এদের নিয়ে থাকবো আর গাঁথবো মালা।
আমার যদি দুটি পাখা থাকতো তবে
এখুনি উড়াল দিতাম আমি,
তেমন কিছু চাহিদা নেই আমার
শুধু ছোট্র একটা সুন্দর ঘর,
যেখানে থাকবে আলো বাতাস, সামনে একটা বাগান
সেই বাগানে প্রিয় পাখি গুলো আসবে
ভ্রমড় আসবে গুনগুনিয়ে
ঝিরিঝিরি বাতাস ভরিয়ে দিবে মন,
সন্ধ্যায় চাঁদের আলোর ঘর হবে আলোকিত,
তারাগুলো মিটিমিট জ্বলে জানাবে আমাদের স্বাগত।
এখানে আজকাল সুখ শান্তি কিছুই নেই
তাই ঠিক করেছি চলে যাবো মঙ্গলে
সেখানে বসত গড়বো দুজনে।