আমি তার দূরের মানুষ – সাজিদ কামাল

Share

আমি ভুলে যাবো বিষাদের ছায়া ঢাকা ভোর,

সংবিদে ফেলে আসা বেদনার মোড়।

ভুলে যাবো রক্তিম বিরহের দোর,

আপনার অভিলাষে মননের ঘোর।

 

আমি ফিরে যাবো অতীতের চিরচেনা পথে,

একাকী উদাস মনে বিভাজক রথে।

ফিরে যাবো ডাকনাম সবকিছু ছেড়ে,

বিচ্ছেদ ও মুক্তির ডানাটুকু নেড়ে।

 

আমি সরে যাবো দূরে,অতি বহু দূরে,

আপনার কাছ থেকে খুব চুপিসারে।

সরে যাবো সমূহের অভিমান নিয়ে,

ধার করা সুখটুকু আপনাকে দিয়ে!

 

আমি সয়ে যাবো আমরণ বিরহ ব্যাথা,

ভুলে যাবো যত আছে না রাখা কথা।

মূর্ছা যাবো আমি না ফিরুক হুশ,

আমি যে আপনার দূরেরও মানুষ।