আমি চোখ বন্ধ করে সারারাত তোমার সাথে থাকতে পছন্দ করি ।
কি ভাগ্য— তুমি তো নক্ষত্রদের পথ ধরে এখানে চলে এলে!
আমি আমার মন ও হৃদয় জুড়ে এক পথ পাড়ি দিলাম
আর সেখানেই তুমি
রাস্তার ধারে হাঁটু গেড়ে বসেছিলে
তোমার ছোট্ট যন্ত্রপাতির বাক্সটি নিয়ে
কিছু একটা ঠিক করছিলে ।
আমাকে একটি জগৎ দাও,
যে জগতে আমি ছিলাম যা তুমি কেড়ে নিয়েছো ।
—————–