আহ প্রেমের ক্ষুদ্র বিষাদময় উচ্ছ্বাস কবি: অ্যান কারসন অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম

Share

আমি চোখ বন্ধ করে সারারাত তোমার সাথে থাকতে পছন্দ করি ।

কি ভাগ্য— তুমি তো নক্ষত্রদের পথ ধরে এখানে চলে এলে!

আমি আমার মন ও হৃদয় জুড়ে এক পথ পাড়ি দিলাম

আর সেখানেই তুমি

রাস্তার ধারে হাঁটু গেড়ে বসেছিলে

তোমার ছোট্ট যন্ত্রপাতির বাক্সটি নিয়ে

কিছু একটা ঠিক করছিলে ।

আমাকে একটি জগৎ দাও,

যে জগতে আমি ছিলাম যা তুমি কেড়ে নিয়েছো ।

—————–