ভালোবাসতে পার – মাভিয়া আক্তার

Share

তুমি যদি ফুলের কথা বুঝতে পার

তবে আমায় ভালোবাসতে পার।

যদি বোবা পশুপাখির কথা বুঝতে পার

তবে আমার বোবা প্রেমের ভাষা বুঝতে পার।

নির্জন প্রহরে প্রকৃতি সৌন্দর্য বুঝতে পার

তবে আমি কত সুন্দর তা জানতে পার।

কাঁটা ভরা পদ্ম যদি তুমি তুলতে পার

তবে তুমি আমায় ছুঁতে পার।