প্রিয় কবি.. প্রিয় কবিতা – মো. ইমরান বাদশা

Share

মাঝে মাঝে কারো কথা মনে পড়ে,

পুরনো রাস্তায়, রাস্তার গাছপালা, সারি সারি সুপারি গাছ…..

বাসের জালানার বাতাস, বাসের পেছনে ধাওয়া করা পাতারা!

তারা কেমন জানি আমাকে অনাকাঙ্ক্ষিত বিদায় দিতে আসে!

…………………………………..

অনেকটা গম্ভীর পথ চলা.. তখন আমি ভীষণ একেলা,

কখনো ল্যাম্পপোস্টের বাতিতে একা একা হেঁটে চলা..

এলোমেলো, এলোপাতারি ঘুরাফেরা.. কেমন আমি ভবঘুরে!..

কাছের বিড়ালটা অসহায়ত্ব প্রকাশ করতে আসেনি সেদিন….

……………………….

যখন কারো কথা মনে পড়ে, শূন্য আত্মায়, গুমোট বিকেলে..

কেন যে বিষাদময় জীবনে কাউকে কিছু বলা হয় নি?

কত আফসোস! একটু কথা.. কত কথা… যদি বলে দিতাম!

রেখে দিতাম যত্ন করে, প্রিয় কবি, প্রিয় কবিতা, এত প্রিয়……

……………………………………………..

রৌদ্রের দুপুরে আমি একা পুড়ি, একা হাসি,একা কাঁদি…

একা একা ঘুরে ফিরে সন্ধ্যায় ঘরে আমি.. রিক্ত হৃদয়ে…

আমার কেউ নেই, জানি কেউ আসবে না..

তবুও মন চায় কারো অপেক্ষায় পুরো জীবনটা কাটিয়ে দেই!

.———————–