তৃপ্তির ইতিবৃত্ত – মারিয়া সুলতানা আরাবি

Share

কোনো এক চৈত্রসংক্রান্তিতে, অপরাহ্ণের শেষ প্রহরে, একটুখানি অবাধ্য হয়ে ঝুম বৃষ্টিতে ভিজতে চাই।

ওই আলো-আঁধারির ক্ষণে, সকল অপূর্ণতা ভুলে এক মুহূর্তের আনন্দ চাই।

আমি খুব করে প্রকৃতির সান্নিধ্য চাই।

আমার জীবনে আরও হাজারটা সন্ধ্যাপ্রহর আসুক।

এই ক্ষণিকের জীবনবেলায় যতটুকু সুখ আমার করতলে আসে, তার সমস্তটুকু কুড়িয়ে নিতে চাই।

প্রতিটি প্রহরে, সকল ভ্রান্তি-বিভ্রান্তির মাঝে একমুঠো সুখ চাই।

প্রাপ্তি-অপ্রাপ্তির ভিড়ে, নিজের মতো করে সুখ কুড়িয়ে নিতে চাই।