ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, সুস্থ আছেন অভিনেতা

Share

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। তারা জানিয়েছে, অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিসচা।