দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। বুধবার (২৬ আগস্ট) বাড়িতে একা থাকার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশের অভিযোগ, এ ঘটনায় মুসকানের জিম ট্রেনার ইমরানের সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ। মুসকানের পরিচিতদের দাবি, এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে তাকে হয়রানির অভিযোগ উঠেছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অভিযুক্তের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা চলছে।