আমরা চাইলেও এক মুহূর্তে দেশে ফিরতে পারবো না

Share

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে অবস্থান করছেন সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন,আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না, আল্লাহর রহমতে তিনি ও তার সঙ্গীরা নিরাপদে আছেন। তবে দেশে ফেরার পথে পাহাড়ধসে সড়ক ভেসে যাওয়ায় এই মুহূর্তে তারা ফিরতে পারছেন না। তাসরিফ জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে দেশে ফেরার আশা করছেন তারা। একই সঙ্গে নেপালের ভয়াবহ দুর্যোগে বিপদগ্রস্ত মানুষদের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন। দেশে ও বিদেশে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ফোন ও বার্তার মাধ্যমে তাদের খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।