নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে পণ্যটির ভিডিও প্রকাশ করে তিনি জানান, নতুন কন্টেনার খোলার পর ভেতরে অসংখ্য ছোট কৃমির মতো পোকা দেখতে পান। ঘটনাটি তদন্তের জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করে ভোক্তাদের নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করার আহ্বান জানান অভিনেত্রী। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।