বলিউড অভিনেত্রী ও প্রযোজক দিয়া মির্জা ২০১৪ সালে ববি জাসুস সিনেমা প্রযোজনা করতে গিয়ে বড় আর্থিক ঝুঁকি নিয়েছিলেন। সিনেমাটির শুটিং শুরুর আগে বিনিয়োগকারীরা সরে গেলে দিয়া নিজের প্রথম কেনা বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে ছবিটির কাজ শুরু করেন। বিদ্যা বালন অভিনীত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে এতে দিয়া থেমে যাননি। পরবর্তী সময়ে নিজের কাজ থেকে আয় করে ধীরে ধীরে ব্যাংকের ঋণ পরিশোধ করেন এবং বন্ধক রাখা বাড়িটি ছাড়িয়ে নেন।