নিউ ইয়র্কে তমা-মাহি-রাফী-মিথিলার উচ্ছ্বাসে ভরা এক রাত

Share

নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ পুরস্কার জয়ের আনন্দে একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি এবং তানজিয়া জামান মিথিলা। ১০ অক্টোবর অনুষ্ঠিত আয়োজন শেষে পুরস্কারের ট্রফি হাতে রাতের ঝলমলে আলোয় ছবি তোলেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি ও তমা ভাগ করে নিয়েছেন সেই বিশেষ মুহূর্তের ছবি ও অনুভূতি। বন্ধুত্ব, অর্জন আর আনন্দে ভরা নিউ ইয়র্কের এই রাত তাঁদের স্মৃতিতে হয়ে থাকবে বিশেষ।