বলিউড অভিনেতা রণবীর সিংয়ের গাড়ির সংগ্রহে যুক্ত হলো নতুন বিলাসবহুল বৈদ্যুতিক সেডান BMW i7। মুম্বাইয়ের শোরুম থেকে গাড়িটির ডেলিভারি নিয়ে নিজেই চালিয়ে বাড়ি ফেরেন তিনি। ভারতে ২০২৬ সালের BMW i7-এর এক্স-শোরুম দাম শুরু ১ কোটি ৯৫ লাখ রুপি থেকে, যা সংস্করণভেদে ২ কোটি ৬৫ লাখ রুপি পর্যন্ত। তবে রণবীর কোন সংস্করণটি কিনেছেন, তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি BMW ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন এই অভিনেতা। গাড়িটি কোম্পানির উপহার, এমন তথ্য না থাকায় নিজের অর্থেই কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।