ভারতীয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম সিজনের শুটিংয়ে ঝুঁকিপূর্ণ ওয়াটার স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন পাঞ্জাবি অভিনেত্রী জেসমিন ভাসিন। পানিতে পড়ে যাওয়ার পর কিছু সময়ের জন্য আগের ঘটনা মনে করতে পারছিলেন না তিনি।
ঘটনার পর সেটে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কয়েক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন জেসমিন। শো-সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছেন অভিনেত্রী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা।