জাহ্নবীর বিরুদ্ধে ‘অশ্লীল কনটেন্ট’ মামলা, কী জানাল হাইকোর্ট?

Share

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের চেহারা ব্যবহার করে অনুমতি ছাড়া ‘অশ্লীল কনটেন্ট’ তৈরির অভিযোগে করা মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

 

আদালত জানিয়েছেন, অভিনেত্রীর অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না। তবে শুধু এ কারণে ফ্যান পেজগুলো পুরোপুরি নিষিদ্ধ করা যাবে না। আদালতের মতে, তারকাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার নামে সাধারণ মানুষের মতপ্রকাশ ও বাকস্বাধীনতা খর্ব করা উচিত নয়।

 

জাহ্নবীর আইনজীবীরা পাঁচ হাজারের বেশি বিতর্কিত লিংকের তালিকা দিলেও ফ্যান পেজ নিষিদ্ধের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।