ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত একটি পদযাত্রায় অংশ নেওয়ায় অভিনেত্রী জয়া আহসানকে কটাক্ষ করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
১৫ আগস্টের আগে আয়োজিত ওই ওয়াকাথনে জয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শ্রীলেখা। জয়া আহসান কবে থেকে ভারতীয় হয়ে উঠলেন—এমন প্রশ্নের পাশাপাশি ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।
তবে আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও সমমর্যাদার বার্তা দেওয়া। বিশেষ আমন্ত্রণে জয়া আহসান এতে অংশ নেন এবং অন্য শিল্পীদের সঙ্গে গানেও কণ্ঠ মেলান।