মাকে হারিয়ে শোকাহত চিত্রনায়িকা বিপাশা কবির

Share

চিত্রনায়িকা বিপাশা কবিরের মা শাহিদা কবির মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই মারা যান।২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন বিপাশা। আইটেম গানে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রে নায়িকা হিসেবেও অভিনয় করেন। তার সর্বশেষ সিনেমা ‘সোলমেট’। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। মায়ের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।