ফেসবুক স্ট্যাটাসে লুৎফর হাসান লেখেন, ‘পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। আমি আমি, আমার আমার বলা জাহির নাই।
প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহ্বান আছে। সাথে আছে হাদি এবং অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ। আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়।’
তিনি আরো উল্লেখ করেন, ‘আজকের বক্তব্য স্পষ্ট করে দেয়—এই দেশ কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয়; দেশ একান্তই জনগণের।’
এ ছাড়া স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘স্যালুট, প্রিয় তারেক রহমান।’