‘মাইসা’ সিনেমার অ্যাকশন ও নাচের শুটিং করতে গিয়ে ডান হিপে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে তিনি জানান, এটি তার টানা তৃতীয় ইনজুরি এবং শুরুতে বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন।
ভক্তদের আশ্বস্ত করে রাশমিকা বলেন, ব্যথা থাকলেও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে বিশ্রাম, চিকিৎসা এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্রুত কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।