গায়িকা মোনালিকে কুৎসিত ভাষায় আক্রমণ, বললেন—‘এরা আমার মাকেও ছাড়ছে না’

Share

ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশের পর তীব্র সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন গায়িকা মোনালি ঠাকুর। এক ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের কারণে তাকে এবং তার পরিবারকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে।

 

মোনালি বলেন, নিজের মতামত জানানো মৌলিক অধিকার হলেও তাকে চুপ করানোর চেষ্টা চলছে। এমনকি তার মাকেও কটূক্তির শিকার হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী।