ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ৫ আগস্টের স্মৃতি তুলে ধরে নির্মাতা-প্রযোজক রেদওয়ান রনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক কর্মীরা বিভিন্নভাবে যুক্ত ছিলেন। দেশের পরিস্থিতি, মানুষের কষ্ট ও প্রাণহানির কারণে ঘরে বসে থাকা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
রনি বলেন, ৫ আগস্ট টেলিভিশনে পরিবর্তনের ঘোষণা শোনার পরই তিনি রাস্তায় বেরিয়ে পড়েন। তার বের হওয়ার মূলত দুটি কারণ ছিল—প্রথমত, মানুষের আনন্দ-উচ্ছ্বাস কাছ থেকে দেখা এবং সেই ঐতিহাসিক মুহূর্ত অনুভব করা; দ্বিতীয়ত, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভবিষ্যতের কোনো নির্মাণের জন্য সেই সময়ের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করে রাখা।
তিনি জানান, ৫ আগস্টের সেই দিনটি ছিল মানুষের আবেগ, আশা ও পরিবর্তনের এক বিশেষ মুহূর্ত, যা তিনি একজন শিল্পী হিসেবে সংরক্ষণ করতে চেয়েছিলেন।