বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবিবাহিত জীবনেই তিনি দারুণ সুখী এবং পরিবার-বন্ধুদের ভালোবাসাই তার জন্য যথেষ্ট।
একই সঙ্গে অতীতের প্রেম ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন আমিশা। একটি পডকাস্টে তিনি জানান, অভিনয়জীবন বেছে নেওয়ার কারণে এক গভীর সম্পর্কের ইতি টানতে হয়েছিল। তার মতে, সত্যিকারের ভালোবাসা কখনোই একজনের স্বপ্ন ও ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায় না।