মমকে নিয়ে মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন ডলি জহুর

Share

অভিনেত্রী ডলি জহুর ও জাকিয়া বারী মমকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ডলি জহুর। মমের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে তাকে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বলায় সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য হিসেবে দেখলেও ডলি জহুর অভিযোগটি নাকচ করেছেন।

 

তিনি জানান, কথাটি তিনি স্নেহ ও ভালোবাসা থেকেই বলেছেন, কাউকে ছোট করার উদ্দেশ্য ছিল না। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে এমন বিতর্কে কষ্ট পেয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।