বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, ভিডিও বার্তায় মুখ খুললেন অভিনেতা

Share

ভালোবাসা দিবসে বিয়ের পাঁচ মাসের মধ্যেই অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন রণজয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ছড়ানো নানা আলোচনা ও কাদা ছোড়াছুড়ি কাম্য নয়। তিনি জানান, ভালোবেসেই তারা বিয়ে করেছেন এবং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবেন। একই সঙ্গে শ্যামৌপ্তিকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান অভিনেতা।

 

সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও প্রশ্ন তোলেন রণজয়। তার দাবি, এসব রটনার কোনো ভিত্তি বা প্রমাণ নেই। তিনি সবাইকে তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।