নেপালের আকাশে ক্যাবল কারে ভয় পেলেন অপু বিশ্বাস

Share

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে রয়েছেন নতুন সিনেমা ‘শিকার’-এর কাজ নিয়ে। সেখানে ভ্রমণের সময় পোখারার অন্নপূর্ণা এলাকার উঁচু ক্যাবল কারে চড়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অপু জানান, এত উঁচুতে ক্যাবল কারে ওঠার অভিজ্ঞতা তার জন্য বেশ ভীতিকর ছিল। তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার তুলনায় এটিকে আরও চ্যালেঞ্জিং মনে হয়েছে বলেও জানান অভিনেত্রী।

 

উচ্চতাভীতি বা হৃদ্‌রোগের সমস্যা আছে এমন ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন অপু। এ সময় তিনি সন্তানকে খুব মিস করছেন বলেও জানান। ভক্তদের ভালোবাসাকে নিজের শক্তি উল্লেখ করে নতুন সিনেমা ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।