জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান গাওয়ার সময় বোতলের আঘাতে মাথায় আহত হন সংগীতশিল্পী হাসান। ঘটনার পরও গান থামাননি তিনি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়।
ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেও শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন হাসান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিল্পীদের বিচার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিল্পীরা সবার জন্য গান করেন এবং তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।