কপালে ইনজেকশন, জীবনের ‘সবচেয়ে খারাপ সিদ্ধান্ত’ বললেন অভিনেত্রী

Share

বলিউড অভিনেত্রী ও উপস্থাপক মিনি মাথুর ১৫ বছর আগের এক তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। একটি শোর শুটিংয়ে কপালের রেখা কমাতে চিকিৎসকের পরামর্শে বোটক্স ইনজেকশন নিয়েছিলেন তিনি। তবে এর পর মুখের পেশি শক্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে কোনো অনুভূতি প্রকাশ করতে পারছিলেন না।

 

মিনি জানান, বোটক্সের প্রভাব প্রায় তিন মাস স্থায়ী ছিল। সেই অভিজ্ঞতাকে জীবনের ‘সবচেয়ে খারাপ সিদ্ধান্ত’ উল্লেখ করে তিনি বলেন, সৌন্দর্য নিয়ে সামাজিক চাপ নয়, বরং প্রত্যেকের নিজের স্বাভাবিক সৌন্দর্যকেই গুরুত্ব দেওয়া উচিত।