সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি প্রকৃতির মাঝে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মানুষের স্বভাব এমন হয়ে গেছে যে- একজন আরেকজনের বদনাম করে, তবুও আবার একে অপরের সাথেই ওঠা-বসা করে।’
কার উদ্দেশে এমন মন্তব্য, তা স্পষ্ট করেননি প্রভা। ফলে পোস্টটি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ এটিকে তার জীবনের অভিজ্ঞতার প্রতিফলন মনে করছেন, আবার কেউ দেখছেন ব্যক্তিগত কোনো ঘটনার ইঙ্গিত হিসেবে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।