ঢালিউড তারকা শাকিব খান এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা ভুল-আক্ষেপ নিয়ে কথা বলেছেন। অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে এখনো আফসোস হয় বলে জানালেও সেগুলো কী, তা স্পষ্ট করেননি। নিজের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট’, তবে তাদের নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না।
অভিনেতা জানান, অতীতের অনেক বিষয় এখন আর পরিবর্তন করার সুযোগ নেই। পাশাপাশি তার নাম জড়িয়ে নানা অতিরঞ্জিত খবর ছড়িয়ে পড়ায় তিনি আগের তুলনায় অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন। বর্তমানে শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।